• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

করোনা ভাইরাস মোকাবিলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

ঢাকা ডেক্স :
করোনা ভাইরাস মোকাবিলায় ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুকূলে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ মার্চ ১০০ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

বুধবার (১১ মার্চ) এই অর্থ বরাদ্দের কথা জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এ বরাদ্দ দিয়েছে বলে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ আবু ইউছুফ তার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করেন।

জানা গেছে, বরাদ্দ দেওয়া ৫০ কোটি টাকার মধ্যে চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ বাবদ ৪৫ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা, জনসচেতনতায় প্রকাশনা কাজে এক কোটি ৯৮ লাখ ২৫ হাজার টাকা এবং কেমিক্যাল রি-এজেন্ট খাতে ব্যয় করা হবে দুই কোটি ৫০ হাজার টাকা।

করোনা সম্পর্কে সচেতনতা তৈরি এবং এই ভাইরাস ছড়িয়ে পড়লে আক্রান্তদের চিকিৎসা ও প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগকে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।