• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে পুষ্টি সপ্তাহ উপলক্ষে গর্ভবতী ও প্রসূতি মা দের মাঝে খাদ্য বিতরণ

জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গর্ভবতী মা ও প্রসূতি মা দের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে পুষ্টি খাদ্য সামগ্রী রোববার সকালে বিতরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার ২৮ টি কমিউনিটি ক্লিনিকের আওতাধীন এলাকার ৮৪ জন গর্ভবতী ও প্রসূতি মা কে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, আরএমও ডা. নাজিম শাহরিয়ার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু , সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, দৈনিক স্বদেশ প্রতিদিন এর প্রতিনিধি রাজ্জাক মাহমুদ, দৈনিক সবুজ এর বকশীগঞ্জ প্রতিনিধি আফজাল শরীফ, দৈনিক খোলা কাগজ এর বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, দৈনিক ডেল্টা টাইমস এর প্রতিনিধি ফিরোজ আল মুজাহিদ উপস্থিত ছিলেন।
প্রতিজনকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি তেল, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবন, এক কেজি ডাল বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।