• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে বোরা চাল সংগ্রহ উদ্বোধন করলেন হুইপ আতিক

এম সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি :

শেরপুরে চলতি মৌসুমের বোরো চাল সংগ্রহ শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। বুধবার (১৩ মে) সকালে আনুষ্ঠানিকভাবে শেরপুর খাদ্য গুদামে বোরো চাল সংগ্রহ শুরু হয়। জেলা খাদ্য বিভাগের আয়োজনে বোরো চাল সংগ্রহ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তোফায়েল আহাম্মদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ মামুন হোসেন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আছাদুজ্জামান রওশন প্রমুখ
উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, চলতি বোরো মৌসুমে সরকার প্রতি কেজি সিদ্ধ ও আতপ চালের সংগ্রহ মূল্যে নির্ধারণ করেছেন, যথাক্রমে সিদ্ধ চাল প্রতি কেজি ৩৬ টাকা ও আতপ চাল প্রতি কেজি ৩৫ টাকা।

তিনি আরো জানান, এবছর শেরপুর জেলার পাঁচ উপজেলার মধ্যে শেরপুর সদর উপজেলায় ১৫ হাজার ৫৩৫ মেট্রিকটন, নালিতাবাড়ী উপজেলায় ৩ হাজার ২৯৩ মেট্রিকটন, নকলা
উপজেলায় ১ হাজার ৬৩৯ মেট্রিকটন, শ্রীবরদী উপজেলায় ২ হাজার ২৪৬ মেট্রিকটন, ঝিনাইগাতী উপজেলায় ২ হাজার ৩০৯ মেট্রিকটনসহ মোট ২৫ হাজার ৬২ মেট্রিকটন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সদরসহ পাঁচ উপজেলায় ২ হাজার ৯৪২
মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।