• শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর

শেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সানাউল্লাহর ইন্তেকাল

 

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি :

শেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মো. সানাউল্লাহ (৭৬) চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত রোগে বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত দুইটার দিকে শেরপুর জেলা হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তিনি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজারের নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন। সাংবাদিক সানাউল্লাহ দীর্ঘ সময়কাল বাংলাদেশ বেতার ও দৈনিক ইনকিলাবের শেরপুর জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন।

শুক্রবার (১৫ মে ) বাদ জুমা বাজিতখিলায় নামাজে জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক মো. সানাউল্লাহর মৃত্যুতে শেরপুর প্রেস ক্লাব সভাপতি মো.শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, শেরপুর সাংবাদিক পরিষদ সভাপতি ও শেরপুর টাইমস সম্পাদক শাহরিয়ার মিল্টন, বাংলাদেশ সাংবাদিক সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. মুগনিউর
রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, শেরপুর টেলিভিশন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।