• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন-ডা.এম আর ক‌রিম

 

ম‌তিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতি‌নি‌ধি।

জামালপু‌রের বকশীগ‌ঞ্জের কৃ‌তি সন্তান,বিশিষ্ট চিকিসৎক ডা. এম আর করিম রেজা পদন্নোতি পেয়ে অধ‌্যাপক হ‌য়ে‌ছেন। এর আগে তিনি জাতীয় পঙ্গু হাসপাতাল নি‌টোর অর্থোপেডিক্স এন্ড স্পাইন সার্জারী বিভাগে সহযোগী অধ্যাপক ছিলেন।

স্পাইন ও অর্থোপেডিক সার্জন ডা. এম আর করিম রেজা (ডা.রেজাউল করিম) রংপুর মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন।২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমএস (অর্থোপেডিক সার্জারী) ডিগ্রী অর্জন করেন। তিনি ২০১২ সালে থাইল্যান্ডের মাহিদল ইউনিভার্সিটি এবং ২০১৬ সালে জাপানের হোক্কাইডু ইউনিভার্সিটি হতে স্পাইনাল সার্জারীর উপর ফেলোশিপ অর্জন করেন। ডা. এম আর করিম ২০১৯ সালে AO Spine India তে বাঁকা মেরুদণ্ড সোজা করণ প্রক্রিয়ার উপর উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং The Royal Orthopaedic Hospital বার্মিংহাম ইউকে থেকে স্পাইন সার্জারীর উপর ভিজিটিং ফেলো হিসেবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। সম্প্রতি আমরিকান কলেজ অব সার্জন আমরিকা এর ফেলো মনোনীত হন। চিকিৎসা জগতের আইকন স্পাইন সার্জারীর উপর উচ্চতর ডিগ্রী ছাড়াও অন্যান্য ট্রেনিং গ্রহণ করেন এবং এ বিষয়ে দেশে তাঁর ২২টি এবং বিদেশে ১ টি জার্নাল প্রকাশিত হয়েছে। স্পাইন সার্জারিতে তিনি বিশেষভাবে আগ্রহী। ভবিষ্যতে পিডিয়াট্রিক স্পাইন ডিফোরমিটি কারেকশন নিয়ে কাজ করতে আগ্রহী। বর্তমানে ডা. এম আর করিম নিটোর ( পঙ্গু হাসপাতাল)অর্থোপেডিক্স এন্ড স্পাইন সার্জারী বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত অবস্থায় পদন্নোতি পেয়ে অধ্যাপক হয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।