• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে এমপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু বকশীগঞ্জে বিস্ফোরক মামলার চার্জশিট থেকে আওয়ামী লীগের তিন নেতা বাদ: ক্ষুব্ধ স্থানীয়রা জামালপুরে এক শিশুকে হত্যার অভিযোগে রুবেল (২২) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত জামালপুরে ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পেশাল অলিম্পিকস্ এশিয়া প্যাসিফিক রিজিওনাল বিজয়ীদের সংবর্ধনা জামালপুরে ভোটের গাড়ির প্রচারণা বর্ন্যাঢ্য নানা আয়োজনে জামালপুরে এস এ টিভির ১৪ তম জন্মদিন পালিত জামালপুরে মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীরদের মাঝে পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুরে মেসার্স মিজান ট্রেডার্স ও মেসার্স মিয়াদ ট্রেডিং এর শুভ হালখাতা অনুষ্ঠিত জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা

ফ্যাসিবাদকে দুর করার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি- যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে ভুর্চুয়ালি যুক্ত হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাসহ সকলের অংশগ্রহনে আমরা ফ্যাসিবাদকে দুর করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। কিন্তু এই স্বপ্ন সফল হবে না, এই সরকার আমরা দুই বছর, তিন বছর কিংবা পাঁচ বছরে এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না। এই স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন বাংলাদেশের প্রতিটি সেক্টরে নিয়োজিত করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সবাইকে পড়াশোনাসহ আত্মিক উন্নয়নের মধ্য দিয়ে ভবিষ্যত বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তরুণ প্রজন্ম যেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিতে পারে, নতুন বাংলাদেশ বিনির্মানে অবদান রাখতে পারে সে লক্ষ্যে কাজ করছে বর্তমান অন্তর্বতীকালীন বাংলাদেশ সরকার। সোমবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ এবং নবনির্মিত পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাস ও অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ২০ কোটি টাকা ব্যয়ে কলেজের নবনির্মিত পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাস ও ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে অডিটোরিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হারুন অর রশিদের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ইকবাল-বিন-মতিন, কলেজের শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।