• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে খাদ্যের নিরাপদতা এবং নিরাপদ খাদ্যের পাঁচটি চাবিকাঠি বিষয়ক আলোচনা সভা জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  জামালপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক অর্ধ বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত   জামালপুর গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত  ঢাকায় গ্রাম আদালত ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মান ও সংস্কার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের আয়োজনে জামালপুরে মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, মোখলেছুর সভাপতি, নয়ন সাধারণ সম্পাদক জামালপুর সরকারি বালিকা ‍উচ্চ বিদ্যালয় পাঠ্য বই ও  সিলেবাসের মধ্যে থেকেই হয়েছে পরীক্ষার প্রশ্ন– প্রধান শিক্ষক জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জামালপুর পৌরসভার কার্যক্রমকে গতিশীল করতে পৌর প্রশাসক মৌসুমী খানমের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত

ভারত ও বিজেপির রাজনীতি বাংলাদেশকে বিপদে ফেলার মত অবস্থায় নেই                               জামালপুরে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

ফজলে এলাহী মাকামঃ

জামালপুরে আমার বাংলাদেশ-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ভারত ও বিজেপির রাজনীতি বাংলাদেশকে বিপদে ফেলার মত অবস্থায় নেই। ভারতের আওয়ামী লীগ ও শেখ পরিবারকে তোষণ করার যে নীতি তা ভুল প্রমাণিত হয়েছে। ভারতের সাথে আমাদের স্থায়ী শত্রুতার কোন জায়গা নেই। আলোচনার টেবিলে সমাধান করা যাবে না এমন কোন সমস্যা নেই। বাংলাদেশ ও ভারতের দুই দিকের নদীকে বাঁচানো যাবে এমন পানি গঙ্গাতে আছে, কিন্তু দরকার হচ্ছে আন্তরিকতার সাথে ব্যবস্থাপনা করা। তবে ভারতকে আওয়ামী লীগের ট্রমা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের সাথে, মানুষের সাথে ভারতের সম্পর্ক গড়তে হবে। আজ দুপুরে শহরের ফৌজদারী মোড়ে জামালপুর জেলা এবি পার্টি আয়োজিত সমাবেশ পূর্ব এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই বেশী, কিন্তু বিএনপির সমালোচনা করা, বিএনপির বাইরেও বড় রাজনৈতিক কাঠামো থাকা দরকার। যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য সরকারের সমালোচনা করবে। এই গণতন্ত্র না থাকলে বাংলাদেশে সংসদ কার্যকর থাকবে না, রাষ্ট্র থাকবে না।

শনিবার শহরের ফৌজদারী মোড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলা এবি পার্টির আহবায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, এবি যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, জামালপুর পৌর এবি পার্টির আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুলসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।