• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

ভঙুর অবস্থা থেকে দেশকে ফিরিয়ে এনেছেন অন্তর্বর্তীকালীন সরকার – জামালপুর সচিব সাইফুল্লাহ পান্না

ফজলে এলাহী মাকামঃ
প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না বলেছেন, বিগত বিশ বছরে কেউ চিন্তা করেনি, সবাই চিন্তা করেছে তার নিজের এলাকা নিয়ে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস উনি দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ ভঙুর হয়ে যাওয়ার কথা ছিলো। আপনারা জানেন, যদি একটি নৌকায় প্রচুর পরিমানে লোক থাকে, যখন লোক যাওয়া শুরু করে আর সে নৌকায় যারা উঠতে পারে নাই তারা দূর থেকে বলেছে নৌকা ডুবে যাবে। শনিবার (০৩ মে) দুপুরে জামালপুরের মেলান্দহ – ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক সচিব একেএম এহসানুল হক, আইএমইডির সাবেক সচিব তাজুল ইসলাম, সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোক্তার আহমেদ, বিআরটিসির চেয়ারম্যান অনুপসাহা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বরকলার সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু। এছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
জামালপুরের মেলান্দহ – ঢাকা- নারায়ণগঞ্জ রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২টি বাস সার্ভিস মেলান্দহ ঢাকা নারায়ণগঞ্জ রুটে নিয়মিত চলাচল করবে। এই রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬শ টাকা।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।