• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু

ঈদুল আজহা উপলেক্ষে বিআরটিএ জামালপুরের গণবিজ্ঞপ্তি

ফজলে এলাহী  মাকাম ঃ

পবিত্র ঈদুল আযহা ২০২৫ উদযাপন উপলক্ষে গণপরিবহন চলাচল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি বিআরটিএ জামালপুরের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
গণ বিজ্ঞপ্তিতে জানানো হয় ,আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে যাত্রী সাধারনের চলাচলের সুবিধার্থে আগামী ৫ খেকে ৬ জুন ২০২৫ এবং ১২ থেকে  ১৪ জুন  ২০২৫ মোট ৬ দিন মহাসড়কের ট্রাক, কাভার ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
তবে উল্লেখিত সময়ে ,পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি , খাদ্যদ্রব্য পচনশীল দ্রব্য ও গার্মেন্টস সামগ্রী ঔষধ সার ও জ্বালানি বহনকারী যানবাহন সমূহ এর আওতামুক্ত থাকবে।
 গণ বিঞ্জপ্তিতে আরেো জানানো  হয়,পণ্য ও পশু পরিবহনকারী যানবাহনে এবং বাসের ছাদে যাত্রী পরিবহন করা যাবে না। একই নির্দেশনা টোল প্লাজায় যানজট এ যাতে টোলের সমপরিমাণ ভাংতি টাকার সংকুলান রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
যানবাহন চলাচল নিরবিচ্ছিন্ন রাখার নিমিত্তে যে কোন প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে হটলাইন ১৬০৭, ফোন ০২-৫৫০৪০৭৩৭ ও মোবাইল ঃ ০১৫৫০০৫১৬০৬  যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ জামালপুর সার্কেল জামালপুর এর পক্ষ থেকে এই গণ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।