• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

দেওয়ানগঞ্জে সময়ের কণ্ঠস্বরের ১ যুগপূর্তি উদযাপন

মোঃ মোস্তাইন বিল্লাহ ঃ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জে দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উৎযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৮ জুন) শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর পরিবেশে ১২ বছর পেরিয়ে ১৩ বছরে পদার্পণ করায় কেক কাটা আলোচনা সভার আয়োজন করা হয়।
সময়ের কণ্ঠস্বরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি ও দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম খোরশেদ আহম্মেদ এর আয়োজনে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফ হোসেন রাজা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি এস এম খোরশেদ আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন- দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ লিটন, চ্যানেল এস দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হাসেম, অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক মোস্তাইন বিল্লাহ,
 রাজধানী টিভির স্টাফ রিপোর্টার সুমন মিয়া, বিডিটন২৪.ডটকম দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদ, দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হামিদ খান, সকালের সময় দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি সাগর মিয়া, দৈনিক চৌকস দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি হাসিবুল ইসলাম শান্ত। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও সমকাল দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি এম এ রাজ্জাক মিকা, প্রতিদিনের বাংলাদেশ ও মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন রেজা রুমেল, মুভি বাংলা টিভি দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম
 সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।