• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

জামালপুর পৌরসভার চন্দ্রাগ্রামে নিজ নামে খারিজকৃত জমি বেদখলের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি ঃ
জামালপুর পৌরসভার চন্দ্রাগ্রামে নিজ নামে খারিজকৃত জমি জোরপূর্বক বেদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ সকালে পাথালিয়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও অবঃ সামরিক বাহিনীর সেনা সদস্য মোঃ মজিবুর রহমান, বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান কামাল সহ আরো অনেকে। এ সময় বক্তারা জানান, পাথালিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমানের ছেলে বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান চাকুরির সুবাদে বগুড়া সেনানিবাসে অবস্থান করে। এই সুযোগে ওযারিস সুত্রে ও ডিগ্রি মূলে পাপ্ত জমি ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান কামালের চন্দ্রা মৌজায় পার্শবর্তী জমির মালিক শামসুল হক মাষ্টারের ছেলে আরিফুল হক দুদু,মৃত কাবেল সরকারের ছেলে মোঃ হুমায়ন জোরপূর্বক জমি বেদখলের জন্য ১৭.৫০ শতক জমির সীমানা খুটি উপড়ে ফেলে সহ ঘর নির্মান করে। এছাড়া জমিতে গেলে নানা ধরনের হুমকী ধামকী দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ ব্যপারে জামালপুর পৌরসভার চন্দ্রা মৌজায় বিআরএস খতিয়ান নং ৮৯৮,৮৯৯ সংশোধীত খতিয়ান নং ৩২০৩, দাগ নং ১২৫২,১২৫৪,১৩৮৬ জমির পরিমান ১৭.৫০ শতাংশ নামজারি মামলা নং ৭৫৯১(ওঢ-ও) ২০২৩-২৪ ও নামজারি মামলা নং ৮৫৪১(ওঢ-ও) ২০২২-২৩ সঠিক ভাবে পরিমাপ করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদনও করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান কামালের নিজ নামে ডিজিটাল জরিপ ও খাজনাদি পরিশোধ করা সত্তেও জোরপূর্বক দুদু,রোকসানা,হুমায়ুন কামালের জমির জোরপূর্বক ঘর নির্মান করে জমি বেদখলের পায়তারা ও হুমকী ধামকী দেওয়ার প্রতিবাদ ও সরকারী ভাবে জমি পরিমাপ করার জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা কলেছে ভুক্তভোগী পরিবার ও এলাকা সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।