• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে একতা ক্লাব প্রাঙ্গণে লাল-সবুজের আলোকসজ্জা জামালপুরের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা  জামালপুরে খাদ্যের নিরাপদতা এবং নিরাপদ খাদ্যের পাঁচটি চাবিকাঠি বিষয়ক আলোচনা সভা জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  জামালপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক অর্ধ বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত   জামালপুর গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত  ঢাকায় গ্রাম আদালত ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মান ও সংস্কার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের আয়োজনে জামালপুরে মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, মোখলেছুর সভাপতি, নয়ন সাধারণ সম্পাদক জামালপুর সরকারি বালিকা ‍উচ্চ বিদ্যালয় পাঠ্য বই ও  সিলেবাসের মধ্যে থেকেই হয়েছে পরীক্ষার প্রশ্ন– প্রধান শিক্ষক

জামালপুর সদরের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ২২ হাজার পিচ ইয়াবা সহ আটক ২

এফ.এফ.এ মাকামঃ

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে ২২ হাজার পিস ইয়াবা সহ এক দম্পত্তিকে আটক করেছে সদর খানা পুলিশ।
শুক্রবার সকালে শহরের দড়িপাড়া এলাকায় একটি আনন্দ ভ্রমনের বাসে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- জামালপুর সদর উপজেলার ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম।
আজ ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে জামালপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সোহেল মাহমুদ জানান- ১৮ অক্টোবর জামালপুর শহরের মুসলিমাবাদ থেকে একটি বাস আনন্দ ভ্রমনের জন্য কক্সবাজার যায়। ফেরার সময় সেই বাসে মাদক পরিবহন করা হচ্ছে বলে গোপন সংবাদে জানতে পারে সদর থানাপুলিশ। পরে সকালে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এক দম্পত্তির কাছ থেকে মাদক উদ্ধারের পর তাদের আটক করা হয়।

এ বিষয়ে সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের বিশেষ নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করে মাদক মুক্ত জামালপুর জেলা গড়তে পুলিশের এই অভিযান অব্যহত থাকবে।
আটক হওয়া দুইজনের নামে এর আগেও মাদক মামলা ছিলো এবং এই চক্রের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।