• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা  জামালপুরে খাদ্যের নিরাপদতা এবং নিরাপদ খাদ্যের পাঁচটি চাবিকাঠি বিষয়ক আলোচনা সভা জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  জামালপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক অর্ধ বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত   জামালপুর গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত  ঢাকায় গ্রাম আদালত ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মান ও সংস্কার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের আয়োজনে জামালপুরে মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, মোখলেছুর সভাপতি, নয়ন সাধারণ সম্পাদক জামালপুর সরকারি বালিকা ‍উচ্চ বিদ্যালয় পাঠ্য বই ও  সিলেবাসের মধ্যে থেকেই হয়েছে পরীক্ষার প্রশ্ন– প্রধান শিক্ষক জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জামালপুর মডেল আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পাগড়ী প্রদান অনুষ্ঠান 

এম,এফ,এ মাকামঃ
জামালপুরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক বলেছেন, মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণ করে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠন করতে হবে। সেই সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সকল ক্ষেত্রে স্বীকৃতি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার বলে জানান তিনি।
শুক্রবার সকালে জামালপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে জামালপুর মডেল আলিম মাদ্রাসা আয়োজিত দাখিল ২০২৫ সালে জিপিএ ৫ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা ও হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জামালপুর মডেল আলিম মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাত হোসেন  মিলন, প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক, ডঃ মোহাম্মদ জোবাইদুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, মাওলানা আখতারুজ্জামান সিদ্দিকী সহ আরো অনেক।
পরে জামালপুর মডেল মাদ্রাসা থেকে দাখিল ২০২৫ এ জিপিও ৫ প্রাপ্য শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও হিফজ সম্পন্নকারী  ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করাসহ দেশ ও জাতীর কল্যানে বিষেশ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।