• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

সংবিধান সংষ্কার – জামালপুর সদরে ভোটের গাড়ী প্রচারনা

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট নিয়ে জনসচেতনতা বাড়াতে জামালপুর সদরে প্রচারণা চালিয়েছে ‘ভোটের গাড়ি’। রোববার (১১ জানুয়ারি) সকালে জামালপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে প্রচারণায় নিয়োজিত একটি ‘ভোটের গাড়ি’ জামালপুর সদরে পৌঁছায়। গাড়িটি সদর উপজেলার কেন্দুয়া, ইটাইল ও ঘোড়াধাপ ইউনিয়নে অবস্থান করে। বিশেষ করে কেন্দুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রায় ৩০ মিনিট অবস্থান করে প্রজেক্টরের মাধ্যমে সংবিধান সংস্কার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

প্রচারণা চললেও সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে নিয়ে বেশ ‍উৎসাহ দেখা গেছে। শহর ও গ্রামাঞ্চলের অনেক মানুষই জানিয়েছেন, ‘ভোটের গাড়ি’ বিষয়টি সম্পর্কে তারা আগে থেকে অবগত ছিলেন না।

তরুণ ভোটার ফাহিম বলেন, ভোটের গাড়ি আসবে, এটা আগে জানা থাকলে অন্তত দেখতে যেতাম। কেন্দুয়া বাজারের ব্যবসায়ী সজল মিয়া বলেন, শহরের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা হলেও সচেতন। কিন্তু প্রকৃত প্রচারণা দরকার গ্রামাঞ্চলে। তিনি প্রান্তিক পর্যায়ে প্রচারণা চালানোর জন্য সরকারের কাছে আহ্বান জানান।

জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বলেন, ভোটের গাড়ি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোট সচেতনতা মূলক প্রচার গাড়ি রোববার সকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, ইটাইল ও ঘোড়াধাপ ইউনিয়নে প্রচারণা চালায়।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) তানভীর হায়দার বলেন, ভোটের গাড়িতে সংবিধান সংষ্কার প্রচারনাকালে তিনটি ইউনিয়নের বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) ইফতেখার ইউনুস ও সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।