• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি

ফজলে এলাহী মাকামঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন জেলায় বিজিবি মোতায়েন নিয়ে জামালপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে শহরের বিজিবি ক্যাম্পে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে: কর্নেল হাসানুর রহমান এ সময় বক্তব্য রাখেন। তিনি সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির সদস্যরা আগামী ৮ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত জামালপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার ২১টি উপজেলার ১৪টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে। ২১টি অস্থায়ী বেস ক্যাম্পের মাধ্যমে এসব এলাকায় মোট ৪৩ প্লাটুনে ৯ শতাধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জামালপুরের ৫টি আসনে ১৬ প্লাটুন, কুড়িগ্রামের ১টি আসনে ৮ প্লাটুন ও টাঙ্গাইলের ৮টি আসনে ১৯ প্লাটুন করে বিজিবি মোতায়েন থাকবে। এর মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় সেনাবাহিনীর পরিবর্তে এককভাবে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তবে চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিশেষ নজরদারী রাখা হবে বলে জানান ৩৫ বিজিবির অধিনায়ক।
পরে ৩৫ বিজিবি পক্ষ থেকে একটি মহড়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।