• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

ফজলে এলাহী মাকাম ঃ
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে, বাংলাদেশ বিমানকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে তৈরি করা হচ্ছে এবং প্রতি বছর তিন কোটি বিদেশি পর্যটন আনার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে জামালপুরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
প্রতিমন্ত্রী আরো বলেন প্রতিটি হজ্ব যাত্রীর কাছ থেকে ১২০০০ টাকা করে বিমান ভাড়া কম নেওয়া সহ আগামীতে আরও বিমান ভাড়া কম নেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার ২ মে  বিকালে জামালপুর হ্যান্ডবল স্টেডিয়ামে জামালপুরে নতুন কুঁড়ির স্পোর্টস এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন, সুলতান মাহমুদ বাবু এমপি, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি,পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন,জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক , সিভিল সার্জন ডাঃ আজিজুল হক,বিসিবির সাবেক পরিচালক ও ক্রীড়া সংগঠক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস,অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ,অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব )সুমী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) আফসানা তাসলিম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার সহ আরো অনেক।
জামালপুর থেকে নতুন কুড়িতে আটটি ইভেন্টে ৯ শ শিশু রেজিস্ট্রেশন করে খেলায় অংশ গ্রহান করবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।