ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরের রামিসা হত্যাকারী সহ নারী ও শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার ২৪ মে সকালে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রবিউল ইসলাম রাজন,প্রধান শিক্ষক এস এম নাসিব (রিকো), শিক্ষার্থী দিব্য ও ফাতিহা ওয়াসীনাত,অভিভাবক মোঃ রাসেল ও শর্মী চৌধুরী তুলি সহ আরো অনেকে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে রামিসার ধর্ষণকারী সোহেল রানাকে দ্রুততম সময়ে ফাঁসি কার্যকর করার দাবী জানান।