স্টাফ রিপোর্টার ঃ
- জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে,জিয়া সাইভার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবদল নেতা ও জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, পবিত্র ঈদুল আযহা ত্যাগের মহিমায় আল্লাহর রাস্তায় কোরবানী করার মাধ্যমে নিজেদের হিংসা-বিদ্বেষ, হানাহানি সকল কিছুর কোরবানীর মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি আল্লাহপাক কবুল করুক। সেই সাথে আগামী দিনের জামালপুর পৌরসভাকে আধুনিক, জলাবদ্ধতা মুক্ত, মাদক ও সন্ত্রাস মুক্ত পুরো সবাই হিসেবে গড়ে তোলার পাশাপাশি, যুবক-যুবতীদের কর্মসংস্থান, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক বাতি ও ড্রেনেস ব্যবস্থার উন্নয়ন করে পৌর বাসির সকল সুযোগ সুবিধা বাস্তবায়নে বদ্ধপরিকর বলে জানান তিনি। এর পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ ও জামালপুর পৌরসভা কে আধুনিকায়ন করে আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে এম শুভ পাঠান, সকলের দোয়া সমর্থন কামনা করেছে। সেই সাথে জামালপুর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছ এম শুভ পাঠান।