ফজলে এলাহী মাকাম, জামালপুরঃ
জামালপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন, সরিষাবাড়ি আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের সরিষাবাড়ি উপজেলায় বরাদ্দকৃত অর্থ দ্বারা ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে-শিক্ষা বৃত্তি প্রদান, সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
৯ জুন মঙ্গলবার সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর তহবিল হতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মাঝে জীবন মান উন্নয়নের লক্ষ্যে ও আত্মনির্ভরশীল হতে আর্থিক সহায়তা ও অনুদানের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠন করার আহ্বান জানান।