• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ফজলে এলাহী মাকাম, জামালপুরঃ
জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায়  টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ৯ জুন  জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  এ,কে,এম আব্দুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার  আফরিন  আক্তার মনি। খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক  মোহাম্মদ ইউসুফ আলী।
এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের সার্টিফিকেট ও ট্রফি প্রদান করেন। এ সময় অন্যান্যদের মাঝে  উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব  মাহবুবুর রহমান রবিন,  জেলা ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন টুটুল,   জেলা ক্রিকেট কোচ সাব্বির হোসেন শ্যামল সহ আরো অনেকে।
প্রতিযোগিতায় ০৬ টি ক্লাব ও একাডেমির অনূর্ধ্ব -১৬ বালক দল অংশগ্রহণ করে।  দিনব্যাপী এই ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জামালপুর টেলেন্ট হান্ট একাডেমি ও রানার্সআপ হয় জামালপুর ক্রিকেট ফাউন্ডেশন।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।