• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক   জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত 

জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক  

ফজলে এলাহী মাকাম, জামালপুরঃ
জামালপুর  জেলা প্রশাসনের  তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন, সরিষাবাড়ি আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের সরিষাবাড়ি উপজেলায় বরাদ্দকৃত অর্থ দ্বারা ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে-শিক্ষা বৃত্তি প্রদান, সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
৯ জুন মঙ্গলবার সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর তহবিল হতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মাঝে জীবন মান উন্নয়নের লক্ষ্যে ও আত্মনির্ভরশীল হতে আর্থিক সহায়তা ও অনুদানের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠন করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।