• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম

 সাংবাদিক নাদিম হত্যা:বকশীগঞ্জে সাংবাদিক সমাবেশ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ- জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডের ঘটনাস্থলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরাম ও বকশীগঞ্জ প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফার সঞ্চালনায় সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আক্তার হোসেন,ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের সভাপতি উবায়দুল্লাহ বাদল প্রমূখ। এছাড়াও সমাবেশে সাবেক তথ্য মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি,উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর,ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়,জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল,শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন,সাংবাদিক নেতা হুসাইন জাহিদ,আবু সাইদ,আবু সাইদ মোহাম্মদ মোসা, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন ও সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে সাংবাদিক নেতারা গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার সকল আসামীকে দ্রুত গ্রেপ্তার এবং এই ঘটনার আড়ালে কেউ থাকলে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। এর আগে সাংবাদিক নেতারা নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের কবর জিয়ারত এবং তার পরিবারকে সমবেদনার পাশাপাশি সব সম পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। এ সময় ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার সকল উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।