• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জামালপুর জেলা পরিষদে ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা 

এম.এফ.এ মাকামঃ

জামালপুর জেলা পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৫১ কোটি ২১ লাখ ৪৮ হাজার ৪৭২ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে।
 রবিবার (২৫ জুন) বিকালে জেলা পরিষদ মিলনায়তনে জামালপুর জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এ বাজেট ঘোষণা করা হয়।
জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা, সাত উপজেলার সমন্বয় কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ।
সভা শেষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন।
এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫১ কোটি ২১ লাখ ৪৮ হাজার ৪৭২ টাকার। এর মধ্যে সরকারি অনুদান থেকে ৭ কোটি টাকা সহ বিভিন্ন খাতে নিজস্ব তহবিলে আয় ধরা হয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ৫৯২ টাকা। এছাড়া প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে নিজস্ব খাতে ১২ কোটি ১১ লাখ ৪৩ হাজার ৩১০ টাকা এবং এডিপি খাতে ৭  কোটি ৩৭ লাখ ৩ হাজার ৩০৬ টাকা।
অপরদিকে এবারের বাজেটে আয়ের সমান ব্যয় ধরা হয়েছে। বিভিন্ন উন্নয়ন খাতে সবচেয়ে বেশি ব্যয় দেখানো হয়েছে ১১ কোটি ৫৬ লাখ ২০ হাজার ৬১৩ টাকা। এছাড়া ব্যয়ের খাতে বছর শেষে নিজস্ব তহবিলে সম্ভাব্য সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৯ কোটি ৪৬ লাখ ৯১ হাজার ১৩৪ টাকা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।