• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা

জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

 

ফজলে এলাহী মাকাম, জামালপুরঃ
জামালপুরে পৌরসভা এবং উপজেলা প্রশাসনের আয়োজনে  ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পালিত হয়েছে।
আজ ১৪ মার্চ শনিবার সকালে পরিষ্কার  পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য  এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক,  মোহাম্মদ ইউসুপ আলী,  স্থানীয় সরকার শাখার উপ পরিচালক পৌর প্রশাসক মৌসুমী খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকামসহ আরো অনেকে।
এ সময় সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করে সপ্তাহের প্রতি শনিবার নিয়মিতভাবে পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি বাড়ির আশপাশের আঙিনায় জমে থাকা পানি নিঃসরণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।