• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

জামালপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে লকডাউনে বিভিন্ন স্থান পরিদর্শন

এম.এফ.এ মাকাম ঃ

জামালপুর জেলার  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মুর্শেদা জামান  করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকরণে বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মোখলেছুর রহমান , সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মাহমুদা বেগম সহ আরো অনেকে।

এ সময় কম্পপুর, হাটচন্দ্রা মিয়া বাড়ি বাজার, তীর্থ সত্যপীর বাজার, রশিদপুর বাজার, ভাবকী বাজার, মালঞ্চ বাজার, বেতমারী, নলেরচর বাজার, কথাকলি মার্কেট, আশেক মাহমুদ কলেজ, ফৌজদারি মোড়, শফিমিয়ার বাজার, গেইট পাড়, বিসিক শিল্প এলাকা সহ শহরের বিভিন্ন মূল পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ টি মামলায় ১৫,৬০০/- টাকা জরিমানা সহ অভিযান করা হয়।

এছাড়া  জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ পুরো শহরের বিকাল পাঁচটার মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট বন্ধ নিশ্চিতকরনে ও রাত ৮ টার মধ্যে খাবারের সব দোকান বন্ধ নিশ্চিতকরণে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।