• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

জামালপুরে মানববন্ধন,শোভাযাত্রা,  মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

এম.এফ এ মাকামঃ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জামালপুরে মানববন্ধন,শোভাযাত্রা,  মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারির মোড়ে মানববন্ধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক মুস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আতিকুর রহমান ছানা,জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন,জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল,সাংবাদিক জাহাঙ্গির সেলিম,জামালপুর টেলিভিশন রির্পোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম,প্রফেসর তরিকুল ফেরদৌস সহ আরো অনেকে।
এ সময় বক্তারা সকল ক্ষেত্রে মাদককে না বলে মানসী মুখ্য মাদককে না বলুন ও মাদকের বিরুদ্ধে  শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে  সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে   এগিয়ে আসার আহ্বান জানান।
পরে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।