• বুধবার, ২০ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বকশীগঞ্জে নিখোঁজ শিশু হত্যা: ধানক্ষেতে মরদেহ উদ্ধার

 

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর ইয়ার রহমান (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মরদেহ তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

নিহত ইয়ার রহমান পৌর এলাকার মালিরচর মৌলভিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৯ অক্টোবর) রাত আটটার দিকে ইয়ার রহমান বাড়ির কাছে একটি মুদি দোকানে টেলিভিশন দেখার কথা বলে বাইরে গিয়েছিল। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা সারারাত ব্যাপক খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।

আজ সোমবার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে মালিরচর মৌলভিপাড়া গ্রামের একটি ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।