• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

মোঃআহ্সান হাবীব লিটুঃ
উপজেলা প্রতি নিধি রাজিবপুর, কুড়িগ্রাম। কুড়িগ্রামের রাজিবপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। “দুর্যোগ প্রস্তুতি এখনই, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার

সকাল ১০টায় রাজিবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম শামীম। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি। সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে অনেক বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস শুধু একটি সেবাদানকারী প্রতিষ্ঠান নয়, বরং যেকোনো দুর্যোগে মানুষের আস্থার জায়গা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাব্বীর হোসেন এবং রাজিবপুর থানার এসআই রুকন উদ্দিন। বক্তারা অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষকে আরও সচেতন ও প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবু হানিফ। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিস সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন। দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিনির্বাপণ, উদ্ধার অভিযান ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক বাস্তব মহড়া প্রদর্শন করেন। এসব প্রদর্শনী উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
সপ্তাহব্যাপী আয়োজনে থাকছে অগ্নিনির্বাপণ মহড়া, দুর্যোগ প্রস্তুতি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম, আলোচনা সভা ও লিফলেট বিতরণ। সবশেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।