• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

ইসলামপুরে বিদেশ ফেরত ৪৪ জন হোম কোয়ারেন্টাইনে

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর,জামালপুর প্রতিনিধি ॥

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে সম্প্রতি বিদেশ ফেরত ১৪৯জনের মধ্যে হোম কোয়ারেন্টিনে মাত্র ৪৪ জনকে রাখা হয়েছে। তবে বিদেশ ফেরতদের অনেকেরই ১৪দিন অতিবাহিত হয়েছে আশঙ্কা কমে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
জানা গেছে, ২০ মার্চ পর্যন্ত ইসলামপুর উপজেলার বাসিন্দা ১৪৯জন প্রবাসী বিমানবন্দর পার হয়ে এ উপজেলায় এসেছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক পত্রে জানানো হয়। তবে শনিবার বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসনের হাতে ৪৪ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিকভাবে খোঁজ নিচ্ছেন বিভিন্ন এলাকায়। মরণব্যাধী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রশাসন সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিদেশ ফেরতেদর ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের জানান, যারা দেশে ফিরেছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখার চেষ্টা চলছে। মেডিক্যাল টিম প্রতিদিনই তাদের খোঁজ রাখছেন। প্রত্যেককে ১৪ দিন পর্যন্ত বাধ্যতামূলক বাড়ির ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ‘বিভিন্ন দেশ থেকে ফেরা ইসলামপুরে ১৪৯ জন প্রবাসীর তালিকা অনুসন্ধান করে হোম কোয়ারেন্টিনে মাত্র ৪৪ জনকে রাখা হয়েছে। তবে বিদেশ ফেরতদের অনেকেরই ১৪দিন অতিবাহিত হয়েছে আশঙ্কা অনেকটা কমে গেছে।
সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ইসলামপুর বাসীর উদ্যেশ্যে বলেন- মরণব্যাধী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলকে বিশেষ থাকতে হবে। প্রতি নিয়তই আমরা টাকা ধরে থাকি,এই টাকার সবার হাত হয়েই আছে। তাই টাকা স্পর্শ করে দ্রুত হাত ধৌত করতে হবে। এছাড়াও তিনি ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলকে নিজ দ্বায়িত্বে সতর্কতা সহিত চলার পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।