• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

ফজলে এলাহী মাকামঃ

জামালপুরে জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ মার্চ) বিকালে জেলা আইনজীবী সমিতির হলরুমে নির্বাচন কমিশন এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। শপথ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল বারী নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
পরে আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, সিনিয়র জেলা ও দায়রা জজ রেজাউল করিম, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আমরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে যারা যে অঙ্গনে আছি সে অঙ্গন থেকেই ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবো। জনগণ যাতে ন্যায়বিচার পায় সেজন্য কাজ করবো। আইনবীজীদের সম্মিলিতভাবে জনগণের কল্যাণে ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। এ সময় জেলা আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবী ও বিচারকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে অ্যাডভোকেট এস এম তৌফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুসহ মোট ১৫ জনের কার্যকরী পরিষদ নির্বাচিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।