• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুরে করোনা সন্দেহে এক নারীর নমুনা সংগ্রহ, আশপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষনা

ফজলে এলাহী মাকাম :
জামালপুরের ইসলামপুরে করোনা সন্দেহে এক নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠিয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন ডাঃ গৌতম রায়।
ইসলামপুরের পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামে রোববার রাতে ওই নারীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় ঐ এলাকার আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সাথে ঐ বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে ইসলামপুর উপজেলা নিবহী কর্মকর্তা মিজানুর রহমান ।
জামালপুরের সিভিল সার্জন ডা: গৌতম রায় জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে সে করোনায় আক্রান্ত কিনা তা পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেছেন, ওই নারী কদিন আগেই ঢাকা থেকে তার বাড়িতে এসেছে। পরবর্তীতে তার জ্বর দেখা দিলে করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এ ঘনায় ওই বাড়ির আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করে আশপাশের বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জামালপুরে বিদেশ ফেরত ১১১ জন বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। ইতোমধ্যে ৫৩০ জনের হোম কোয়ারেন্টাইনের সময় শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।