শহর প্রতিনিধিঃ
১৯৭১ সালে ২৫ শে মার্চ রাত্রিতে পাক হানাদার বাহিনী সাধারণ মুক্তি কামী বাঙ্গালীদের গণহত্যায় নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুবদলনেতা এম শুভ পাঠান।
১৯৭১ সালে পাক হানাদার বাহিনী কর্তৃক বাঙালি জাতির উপর নিঃসংশ গণহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সেই সাথে বাঙালি জাতিকে একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রচিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে একটি সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার আহ্বান জানান এম শুভ পাঠান।