• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

জামালপুরের মুদ্রন শিল্পিদের আয়-রুজি বন্ধ , ত্রাণ নিয়ে নিজ হাতে পৌঁছে দিলেন নির্বাহী ম্যাজিস্টেট ও এনডিসি মোঃ আবু আব্দুল্লাহ খাঁন

 

এম.এফ.এ মাকাম ঃ

জীবিকার প্রয়োজনে গ্রাম থেকে শহরে ছুটে আসা।সারাদিন যারা মুদ্রন কাজে আমাদের সহায়তা করে থাকে,যাদের পরিশ্রমে সংবাদপত্র সহ নানা রকমের পোষ্টার ব্যানার ছাপা হয়,আজ সেই মানুষগুলোর কাজ নেই। করোনা ভাইরাসের কারনে জেলা প্রশাসনের নির্শনায় চলছে না মেশিন। তাই পরিবারের বাকী মানুষগুলোর কাছে দুবেলা অন্য তুলে দিতে রাতদিন যে মুদ্রন শ্রমীকগুলো কাজ করে যায় তা আর সম্ভব হচ্ছে না।

খবর শুনেই শত ভয় কে জয় করে, ছুটে চলা। জামালপুর এর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর আদেশে মুদ্রন শ্রমীকদের কাছে ছুটে যান নির্বাহী ম্যাজিস্টেট ও এনডিসি মোঃ আবু আব্দুল্লাহ খাঁন ।

করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর অংশ হিসেবে রবিবার দুপুরে জামালপুরে মুদ্রন শিল্প শ্রমীকদের বাড়িতে বাড়িতে গিয়ে জেলার প্রায় ১৭ প্রিন্টিং প্রেস এর ১১৭ জন ম্রদ্রন শ্রমিকের জন্য জন প্রতি ১০ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, একটা সাবান ও একটা করে মাস্ক বিতরন করেন। এতে জেলা প্রশাসনের এই সহায়তায় অনেকটাই খুশী হয় মুদ্রন শ্রমীকরা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মুদ্রন মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম.এ জলিল ,সাধারন সম্পাদক মীর লুৎফর রহমান কাজল,জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরও অনেকে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্টেট ও এনডিসি মোঃ আবু আব্দুল্লাহ খান বলেন, প্রশাসনিক কাজের বাইরের দেশের যে কোন সংকটময় সময়ে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক স্যারের আদেশে আমরা মানবিক ভাবেই মানুষের পাশে আছি থাকবো। পযায় ক্রমে নিন্ম আয়ের মানুষের মাঝে সরকারী সহায়তা পৌঁছে দেওয়া হবে।তবে এ সময় তিনি সকলকে সরকারী আদেশ মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।