• শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার  জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পেলেন মাসুদ ইব্রাহীম জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত  জামালপুরে গণভোটের প্রচার ও ভোটদানে উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শেরপুর জেলাকে হারিয়ে জামালপুর চ্যাম্পিয়ন  বাঘ প্রতীকে রিট থাকায় জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে প্রতীক মেলেনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খানের জামালপুরে এমপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু

রাজীবপুরে ফোন করলেই ঘরে পৌঁছে যাচ্ছে খাদ্যসামগ্রী   

সহিজল ইসলাম,রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন।তার মুঠোফোন নম্বরে কেউ ফোন করলেই ঘরে পোঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী।
গত ১১এপ্রিল থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় পরিবার গুলোর বাড়িতে ভ্যানে করে নিজেই খাদ্য সামগ্রী  বাড়িতে পৌঁছে দিচ্ছেন।
চেয়ারম্যান কামরুল আলম বাদল রাজীবপুর ইউনিয়নের জনসাধারণের উদ্দেশ্য বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে পরা প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে আপনারা ঘরে থাকুন।আমার ইউনিয়নে কেউ না খেয়ে কষ্ট পাবে না।সরকারের পাশাপাশি ব্যাক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।যা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি ।
গত ৪ দিনে প্রায় শতাধিক পরিবারের মাঝে চাল ডাল, তেল,আলু,শিশুখাদ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করেছেন।এছাড়াও তার ব্যাক্তিগত মুঠোফোন নম্বরে যে কেউ ফোন করলেই ঠিকানা অনুয়ায়ী সাধ্যমত খাদ্য সামগ্রী  পৌছে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।