• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরের দেওয়ানগঞ্জে করোনা আক্রান্ত ব্যক্তিকে ময়মনসিংহে স্থানান্তর

মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি।
—————————–
করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় জামালপুরের দেওয়াগঞ্জে শনাক্ত হওয়া রোগীকে ময়মনসিংহে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ৪০ বছর বয়সী ওই রোগীটির অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার রাতেই তাকে ময়মনসিংহের এসকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে পাঠানো হয়। শ্বাসপ্রশ্বাসের সমস্যাসহ রোগীটি দাঁড়াতে অক্ষম হওয়ায় ভেন্টিলেটরের সাহায্যে সাপোর্ট দেওয়ার জন্য তাকে ময়মনসিংহে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান।

আক্রান্ত ৪০ বছরের ওই ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে দেওয়ানগঞ্জের চরভবসুর ঠোটাপাড়ার গ্রামে নিজবাড়িতে আসেন। নারায়ণগঞ্জ হতেই তিনি সর্দিজ্বর নিয়ে বাড়িতে আসলে খবর পেয়ে মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

গত বুধবার রাতে ওই রোগীকে এম্বুলেন্সযোগে বাড়ি থেকে এনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখার কথা ছিল। রোগীর অবস্থার অবনতি দেখে তাকে রাতেই শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে ওই এম্বুলেন্সযোগেই ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়।

সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, দেওয়ানগঞ্জে আক্রান্ত ওই ব্যক্তিকে রাতেই জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রাখার কথা ছিল। স্বাস্থ্য বিভাগের টিম ওই রোগীকে আনতে গেলে তার অবস্থা খারাপ দেখতে পান। শ্বাসপ্রশ্বাসের সমস্যাসহ রোগীটি দাঁড়াতে অক্ষম হওয়ায় তাকে ভেন্টিলেটরের সাহায্যে সাপোর্ট দেওয়ার জন্য ময়মনসিংহের এসকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে পাঠানো হয়। সেখানে রোগীকে ভেন্টিলেশন যন্ত্রের মাধ্যমে সাপোর্ট দেওয়া হবে। রোগীর ফুসফুস যদি কাজ না করে তাহলে রোগীর নিঃশ্বাস-প্রশ্বাসের কাজটা ভেন্টিলেশন যন্ত্র করে দেবে। এর মাধ্যমে সংক্রমণের বিরুদ্ধে লড়তে এবং পুরোপুরিভাবে সেরে উঠতে রোগী হাতে কিছুটা সময় পাবেন। নানা ধরনের ভেন্টিলেশন যন্ত্র দিয়ে এই কাজটা করা হয়।

বৃহস্পতিবার নতুন করে কেউ করোনায় শনাক্ত হয়নি। এ পর্যন্ত দেওয়ানগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা  ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।