আবু সাঈদ মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদকঃ
জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর এক শিক্ষার্থী’কে ফোন করে ডেকে এনে ধর্ষন করেছে ইব্রাহিম নামে প্রাইভেট কার-চালক ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার আওনা ইউনিয়নের কুমারপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ধর্ষক ইব্রাহীমের বসৎবাড়ীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার বিকালে ভিকটিমের পিতা বাদি হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষকের বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় ধর্ষক ইব্রাহীম (৪০) তাকে ফোন করে বাড়ীর ভিতরে নিয়ে যায়। এবং বাড়ীতে নিয়ে তাকে জোর করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে আটকে রাখে। পরে বিষয়টি জানা জানি হলে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে। পরে কৌশলে পালিয়ে যায় ধর্ষক।
এ ঘটনায় কিশোরীসহ তার পরিবার রাতেই সরিষাবাড়ী থানায় অবস্থান করে শুক্রবার দুপুরে পুলিশ একটি মামলা রজু করে
ভিকটিমকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে আমরা ভিক্তিমকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।