• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

রমজানের চাঁদ উঠার পর রাতেই বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিল জামালপুরের জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :

 

করোনার প্রভাবে কর্মহীন হয়ে চরম দুর্ভোগে পড়েছে জামালপুরের নিন্ম আয়ের দিন এনে দিন খাওয়া মানুষ। দু’বেলা দু’মুঠো খাবার যোগানো যেখানে কষ্টের সেখানে রমজানের সেহরি ও ইফতারের আয়োজন নিয়ে নতুন শঙ্কা তাদের। এঅবস্থায় নিন্ম আয়ের এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে জামালপুরের জেলা প্রশাসন।
রমজানের চাঁদ দেখার পর রাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের সরদারপাড়া, কাচারীপাড়া, হাটচন্দ্রা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দিন মজুর, নিন্মমধ্যবিত্তসহ কর্মহীন হয়ে পড়া অসহায় দু:স্থ বিভিন্ন পেশার শ্রমিকদের মাঝে পৌঁছে দেওয়া হয় খাদ্য সামগ্রী। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান ও এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এসব খাদ্য সহায়তা পৌঁছে দেন। শুক্রবার রাতে ৭৯ টি পরিবারের মাঝে এসব ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়। করোনায় কর্মহীন মানুষের জন্য এসব সহায়তা চলবে বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।
জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৭ উপজেলায় ১ লাখ ৬১ হাজার ৪০০ পরিবারের মাঝে ১ হাজার ৬১৪ মেট্রিক টন চাল, নগদ ৫৫ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা ও ১২ লাখ টাকার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।