• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে রিকসা চালকের করোনা বিষয়ে সচেতনাতামূলক প্রচার

 

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে নিজ উদ্যোগে এক রিকসাচালক মাইকিং করে মরণঘাতী করোনা ভাইরাসের বিষয়ে সচেতনাতামূলক প্রচার করে যাচ্ছে ১৩ দিন ধরে।

নালিতাবাড়ী আড়াইআনী বাজারের মৃত- জনাব আলীর ছেলে শহিদুল ইসলাম
নামের ওই রিকসাচালক। গত ১৫ এপ্রিল থেকে ব্যাটারী চালিত নিজ রিকসায়
মাইক বেঁধে নিজেই মোবাইল ফোনে রেকডিং করে মরণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে সচেতনমূলক প্রচার চালিয়ে যাচ্ছেন। মানুষকে সচেতন করতে সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত নালিতাবাড়ী পৌর
শহরের আনাচে কানাচে বারবার মাইকে প্রচার হচ্ছে – প্রশাসন ও আইন
শৃংখলা বাহিনীকেসহযোগতা করুন। তিন ফুট দুরত্ব বজায় রেখে কেনা কাটা
করুন। ভাই ও বোনেরা করোনা ভাইরাস একটি ছোয়াছে রোগ। দুরত্ব বজায়
রখুন তিন ফুট দূরত্ব বজায় রাখুন। এভাবেই সারাদিন কেটে যাচ্ছে তার।

রিকসা চালক শহিদুল ইসলাম বলেন, করোনার মহামারী থেকে মানুষকে সচেতন করারর জন্যই আমার এই ক্ষুদ্র চেষ্টা। এছাড়া আমার রিকসা
সব সময় সেভলন, জেট পাউডার ও ব্লিচিং পাউডার দিয়ে স্প্রে করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।