• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর

দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

ফজলে এলাহী মাকামঃ

দোস্ত এই্ড বাংলাদেশ সোসাইটি জামালপুরের বকশীগঞ্জে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করণের ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।রবিবার ৫ এপ্রিল সকালে বকশিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল হাই।এ সময় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন দোস্ত এইডের হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরীর,
 এসিস্ট্যান্ট ম্যানেজার (পিআর) মুজাহিদুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় শুধু টিউবওয়েল বিতরণই নয়, বরং প্রতিটি টিউবওয়েল স্থাপন ও টেকসই ব্যবহারের জন্য সুদৃশ্য প্লাটফর্ম নির্মাণ করে দেয়া হচ্ছে। এর ফলে পানিবাহিত রোগ কমে আসবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন সহজ হবে।

উপকারভোগীরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এ উদ্যোগকে জীবনের জন্য আশীর্বাদ বলে উল্লেখ করেন। তাদের মতে, নিরাপদ পানির ব্যবস্থা তাদের দৈনন্দিন জীবনের কষ্ট অনেকটাই লাঘব করবে।

উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, দারিদ্র বিমোচন, খাদ্য ও ত্রাণ সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে ছানি অপারেশন, কুরবানির মাংস বিতরণ, গৃহ নির্মাণ, মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করছে।

ঐছাড়া বাংলাদেশের ৪০ টি জেলায় মানবিক ভাবে বিনামূল্য সেবা ও হতদরিদ্র মানুষের পাশে কাজ করে যাচ্ছে দোস্ত এই্ড বাংলাদেশ সোসাইটি ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।