• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

জামালপুরে ধারাবাহিকভাবে সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে পাখিমারা সরকারবাড়ী

 

কাফি পারভেজ:

 

প্রানঘাতি করোনো ভাইরাসের কারণে কাজ করতে না পারায় অনেক দিন মজুর মানুষ অতি কষ্টে জীবন যাপন করছে। প্রতিদিন দিন মজুর মানুষের কাজ না করলে তাদের সংসার চলে না। ঠিক তেমনিই বর্তমান সময়ে কাজ না থাকায় সংসার চালাতে কষ্ট হচ্ছে অনেকের।এদের মাঝে রয়েছেন বেশ কিছু অসহায় মধ্যবিত্ত পরিবারের মানুষও। আর এ ধরনের মানুষের মুখে হাসি ফুটাতে এবার এগিয়ে এসেছেন কানাডা প্রবাসী ইউনিভার্সিটি অব ব্রিটিশ-কলম্বিয়া এর অধ্যাপক ড. মতিউল আলমের মেঝো ছেলে কানাডা প্রবাসী আন্তর্জাতিকভাবে পরিচিত “দ্য মাইন্ডসম্যাশ” চ্যানেলের প্রতিষ্ঠাতা ও সিইও একরামুল আলম আপন।

মঙ্গলবার বকশিগঞ্জে পাখিমারা সরকারবাড়ীর সরকার-অনুমোদিত স্বেচ্ছাসেবক সুমন সরকার ও রাসেল সরকার ওইসব পরিবারের বাড়ী বাড়ী ৭ দিনের খাবার উপযোগী নিত্যপণ্য পৌঁছে দিয়ে আসছে।
করোনাক্লান্তিকালে ৪র্থ দফায় একরামুল আলম আপনের আর্থিক সহায়তায় অসহায়, দরিদ্র, দিন মজুর ও শ্রমজীবি মানুষের মাঝে প্যাকেজ হিসাবে প্রতি জনের মাঝে চাল, ডাল, আলু, লবন, পেয়াজ বিতরন করা হয়।

করোনা প্রতিরোধ নিয়মকানুন যথাযথভাবে মেনে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করে পাখিমারা এলাকার সাধারন মানুষের মন কেড়েছেন সরকার-অনুমোদিত স্বেচ্ছাসেবক সুমন সরকার ও রাসেল সরকারসহ তাদের সাথে থাকা ওই যুবকরা। তারা প্রতি সপ্তাহে পাখিমারার অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন।

এবার অসহায়, দরিদ্র মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন পাখিমারা সরকারবাড়ী সন্তান ময়মনসিংহ বিভাগের স্বেচ্ছাসেবক লীগের আহ্ববায়ক এবং বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শীর্ষস্থানীয় ব্যবসায়ী মোফাখখার হোসেন খোকন।তিনিও সুমন সরকার ও রাসেল সরকারের সাথে থেকে প্রতি সপ্তাহের নিয়মিত কার্যক্রমে অংশ নেন।তিনি জানান, এই কার্যক্রম করোনা বিপর্যয় সময়ে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য আমার আর্থিক সহযোগিতার হাতও প্রসারিত করা হবে।সেই সাথে তিনি অসহায়দের মাঝে সহায়তা প্রদানের জন্য সরকারবাড়ীর সকল বিত্তবানদের প্রতি আহ্ববান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।