• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

দেওয়ানগঞ্জে যমুনা নদীতে ডুবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

দেওয়ানগঞ্জ সংবাদদাতা :
জামালপুর দেওয়ানগঞ্জ যমুনা নদীতে গোসল   করতে গিয়ে আল আমিন ( ২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাড়ী চুকাইবাড়ী ইউনিয়নের চর হলক পিতা অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী জ্য়নাল আবেদিন ।
 স্থানীয়  সূত্র জানায় গত কাল ১০ মে রবিবার বন্ধুদের সাথে ফুটানিবাজার ঘাটে গোসল করতে গেলে  পানিতে তলিয়ে  যায় হাঁটু পানি থেকে হঠাৎ করে এসে গভীর পানিতে তলিয়ে যায় সাঁতার না জানার কারণে সে আর কূলে ফিরে আসতে পারেনি।সাথের বন্ধুরা ফিরে আসলেও সে আর আসেনি ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম খান প্রচেষ্ঠায় গত রাতে কয়েকবার ডুবুরী দল উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় ।রাত এগারোটার দিকে ডুবুরিদল ব্যর্থ হয়ে ফিরে যায় । আজ সকাল আট টার দিকে  আবার জামালপুর থেকে আগত ৪ সদস্যর ডুবুরী দল লিডার আতাউর রহমানের নেতৃত্বে টানা দুই ঘন্টা অনুসন্ধান চালিয়ে সকাল দশটার দিকে লাশ উদ্ধার করে।  দেওয়ানগঞ্জ থানার পুলিশ গতকাল দুপুর থেকেই কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দেওয়ানগঞ্জ ফায়ারসার্ভিস এর ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার রফিকুল বলেন আজ সকালে লাশ উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম খান এবং স্থানীয় মেম্বার   ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে । পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়  লাশ দাফনের জন্য প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।