• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলামপুরে যমুনা পাড়ের হত দরিদ্রদের মাঝে পুলিশের ত্রান বিতরন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে যমুনা পাড়ের হত হত-দরিদ্রেদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন থানা পুলিশ। রবিবার বিকেলে বেলগাছা ও চিনাডুলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে হতদরিদ্র ৫শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া।
এসময় জেলা পরিষদের সদস্য ওয়ারেছ আলী,বেলগাছা ইউপি চেয়ারম্যান আঃ মালেক,চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সালাম ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, তদন্ত কর্মকর্তা আনছার উদ্দিন সহ থানা পুলিশের অন্যন্যা সদস্যরা উপস্থিত ছিলেন।
ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান- জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম বারের দিক নির্দেশনায় উপজেলার গাইবান্ধা ইউনিয়ন সহ যমুনা পাড়ের বেলগাছা ও চিনাডুলী ইউনিয়নের হত দরিদ্র ৫শত পরিবারের মাঝে ও পৌরসভায় ৫৩৮পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সবকটি ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে এই ত্রান বিতরন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।