• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

শেরপুরের পুলিশ সুপারের সফলতার দুই বছর পুর্তি ।। ফুলেল শুভেচ্ছায় সিক্ত

 

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে “মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে” এই স্লোগানে শেরপুরের আইনশৃঙ্খলায় পরিবর্তন ও বিভিন্ন ক্ষেত্রে সফলতা এসেছে যার কর্ম দক্ষতায় তিনি হলেন শেরপুরের চৌকস পুলিশ কর্মকর্তা সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এ যেন শেরপুরবাসীর আইনশৃঙ্খলায় এক আস্থারনাম পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। সাধারণ মানুষের মুখে মুখে এই দক্ষ পুলিশ সুপারের নাম শুনা য়ায়। তিনি যেমন শেরপুরের বসবাসরত মানুষের ভালোবাসা পেয়ে শেরপুরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আবার জেলা পুলিশের ভালোবাসা পাচ্ছেন শেরপুরের সাধারণ মানুষ। তাই রবিবার (৭ জুন) তিনি সফলতার দুই বছর পূর্ণ করলেন।

রবিবার দুইবছর পূর্ণ করায় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ডিআইও-১ আবুল বাসার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলমগীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। শুভেচ্ছার পরে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সফলতার দুই বছর পূর্তির কেক কাটেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ঝিনাইদহের সম্ভ্রান্ত পরিবারের সন্তান কাজী আশরাফুল আজীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি শেষে ২৪তম বিসিএসে ২০০৫ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। এরপর সহকারী পুলিশ সুপার হিসেবে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে গোপালগঞ্জ ও ঢাকায় দায়িত্ব পালন করে পুলিশ বিভাগে নিজের সু-সংহত অবস্থান তৈরি করেন। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ডিএমপিতে দায়িত্ব পালন করেন। এরপর গত বছরের ৭ জুন শেরপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

প্রেরক:-এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি
মোবাইল নং ০১৭১২৪৭৮৮৬২
তাং ০৭-০৬-২০২০ইং।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।