• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

সরিষাবাড়ীতে তিন বছরের শিশুকে গলা টিপে হত্যা করলো সৎ মা

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে
 
জামালপুরের সরিষাবাড়ীতে কনা আক্তার নামে তিন বছরের শিশুকে গলা টিপে হত্যা করেছে সৎ মা রিনা বেগম। বুধবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া ভুইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বিকেলে ঘাতক সৎ মাকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে নিহত কনার বাবা আবুল কালাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৪।
জানা যায়, গত বুধবার রাতে ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া ভুইয়াপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে কনা আক্তার ডোবার পানিতে পরে মৃত্যু হয় বলে জানা যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে  সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রাতেই লাশ দাফন করা হয়।
এ ঘটনার একদিন পর শুক্রবার বিকেলে পুলিশ আবুল কালামের বাড়ীতে গিয়ে নিহত কনার সৎ মা রিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন তার সৎ মেয়ে কনাকে গলা টিপে হত্যা করে ডোবার পানিতে ফেলে দেয়। যাতে সবার মনে হয়  পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ জোয়াহের হোসেন খান বলেন, এ ঘটনায় সৎ মাকে গ্রেফতার করা হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার সকালে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।