• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

বকশীগঞ্জে করোনা সংক্রমণ রোধে প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু

জিএম সাফিনুর ইসলাম মেজর ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
প্রতিদিনের মত মঙ্গলবারও তার ইউনিয়নের কামালের বার্ত্তী বাজার, গাজীরপাড়া বাজার, দাসের হাট, ধাতুয়া কান্দা বাজার ও বটতলা মোড়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালিয়েছেন।
সাধুরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে তিনি এই প্রচারণা চালান।
এ সময় হ্যান্ড মাইকের মাধ্যমে তিনি মানুষকে স্বাস্থ্য বিধি সম্পর্কে অনেক তথ্য প্রচার করেন। একই সাথে মুখে মাস্ক ব্যবহার, ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধোয়া, হাঁচি কাঁশির সময় মুখ হাতের কুনুইয়ে রাখা , অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া সহ বিভিন্ন পরামর্শ দেন।
পাশাপাশি বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের বিকাল ৪ টার মধ্যে দোকান পাট বন্ধ রাখার অনুরোধ করেন তিনি।
শুধু প্রচারণায় তিনি হাট-বাজারের ব্যবসায়ী, পথচারী, শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবী মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।