• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান

জামালপুর ‘স্বাস্থ্যসম্মত জীবন-যাপন’ বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত

তানভীর আহমেদ হীরাঃ

জামালপুরে স্বাস্থ্যসম্মত জীবন-যাপন বিষয়ক একটি এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল সাড়ে ৪টায় জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং আজমেরী ইন্টারন্যাশনাল বেসরকারী কনসালটিং ফার্ম এর সহযোগিতায়, স্বাস্থ্যসম্মত জীবন-যাপন বিষয়ক একটি এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ আনিছুর রহমানের সঞ্চালনায় সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর থানার ওসি অপারেশন তরিকুল ইসলাম, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক তানভীর আহমেদ হীরা , অধ্যাপক তারিকুল ফেরদৌস বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এসময় স্বাস্থ্যসম্মত জীবন-যাপন বিষয়ে সার্বিক আলোচনা করা হয় । সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস তার বক্তব্যে বলেন, মানুষের দৈনন্দিন খাবারের পরির্বতন আনতে হবে, পরিমিত খাবার খেতে হবে, সুষম খাদ্য আহার করতে হবে । কায়িক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে। অতিরিক্ত শরীরের ওজন কমাতে হবে । একটি সুস্থ সুন্দর জীবন গড়তে মানুষকে অনিয়ম দুর করে নিয়মের ভিতর চলতে হবে ।

উল্লেখ্য যে, জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি এডভোকেসী সভা অনুষ্ঠিত হয় ।এবং ইউনিয়ন পর্যায়ে সরিষাবাড়ী উপজেলায় কামরাবাদ ইউনিয়নে সোনাকান্দর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আরও একটি এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।