• রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
জাতীয় মহিলা সংস্থা শেরপুর জেলা কর্মকর্তা মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক শেরপুর কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় মহিলা সংস্থা শেরপুর জেলা কর্মকর্তা মোবারক আলী ওরফে মোবারক হোসেন মোবারক ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিদ্যামান থাকায় বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারী বিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থেকে এ জেলায় প্রশাসনিক ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। খোজ নিয়ে জানা যায়, জামালপুর শহরের ৮নং ওয়ার্ডের ফুলবাড়ীয় শাহাপুর এলাকার হাফিজ উদ্দিন মন্ডলের পুত্র মোবারক আলী ওরফে মোবারক হোসেন মোবারক আওয়ামী লীগের জনৈক নেতার মাধ্যমে অবৈধ ভাবে জাতীয় মহিলা সংস্থা চাকুরীতে যোগদান করে নানা দুর্নীতি করে বিপুল পরিমান অর্থের মালিক হয়ে ঢাকায় ফ্ল্যাট বাসা ক্রয় করে। এবং তার নামে বেনামে স্থানীয় ভাবে ব্যাপক সম্পদ রয়েছে এবং কয়েক কোটি টাকার ব্যাংক ব্যালেন্স রয়েছে যা তদন্ত করলে বের হয়ে আসবে। দুর্নীতি এক একপর্যায়ে তাকে ইতিপূর্বে দেশের উত্তরবঙ্গের এক জেলায় বদলি করা হলে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৎকালীন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর বিশেষ লোক হওয়ায় তার তদবীরে বর্তমানে শেরপুর জেলায় চাকুরী করছে মোবারক আলী ওরফে মোবারক হোসেন। এবং সরকার বিরোধী নানা যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উক্ত মোবারক আলী ওরফে মোবারক হোসেন মোবারক এর ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামালপুর শহরের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির ১৮নং সদস্য হওয়ায় সে এখনো আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, বিগত সরকারের সময় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর প্রভাব খাটিয়ে সরকারি দপ্তরসহ বিভিন্ন স্থানে নানা অনিয়মের দুর্নীতির সাথে জড়িত ছিলেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এবং তার অত্যাচারে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা এলাকা ছাড়া হয়েছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর রাতারাতি তিনি বদলে যান। কিছু দিন চুপ থাকার পর এখন আবার বর্তমান সরকার বিরোধী কার্যকলাপে সক্রিয় হয়ে নানা গোপন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
সামনে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে তাকে কোন দায়িত্ব দেয়া হলে সে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে কাজ করবে বলে যথেষ্ট যুক্তি রয়েছে। তাই অভিযুক্ত মোবারক আলী ওরফে মোবারক হোসেন মোবারককে নির্বাচনকালীন সংশ্লিষ্ট দায়িত্ব থেকে দুরে রাখা সহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্ত পূর্বক তাকে গ্রেফতার করা এখন সময়ে দাবি বলে অভিযোগে উল্লেখ করা হয়। এব্যাপারে অভিযুক্ত মোবারক আলী ওরফে মোবারক হোসেনের ঠিকানায় যোগযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।