• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান

দেওয়ানগঞ্জে সাবেক মেয়র অপু কর্তৃক  ২ শতাধিক ফলজ ও ঔষধি  চারা রোপন

এম এ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ  প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ উপ-কমিটির সাবেক সদস্য। কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে আজ দেওয়ানগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায়  ২ শত ফলজ ও ঔষধী চারা রোপন করেন।
বৃক্ষরোপনে অংশ গ্রহণ করেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মহিবুল ইসলাম যুবরাজ, সাবেক ভিপি মোস্তাফিজুর রহমান চাঁন, সাবেক জিএস বিকাশ কবির ইমরান।সাবেক এজিএস মাহবুবুর রহমান,যুবলীগ নেতা শাহ মোহাম্মদ তাপস। আক্রাম হোসেন, বিল্লাল, বিপ্লব, মিল্লাত,অনিক, সোহাগ প্রমূখ।সাবেক মেয়র নুরুন্নবী অপু বলেন, দেশকে সবুজ শ্যামলে গড়তে হলে সবাইকে গাছ লাগাতে হবে।তাই আমরা সকলে গাছ লাগাই, উন্নত দেশ গড়ি।
Attachments area


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।