• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

দেওয়ানগঞ্জে স্ত্রীকে হত্যা চেষ্টায় পুলিশ গ্রেফতার

এম.এ মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
 জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার বাজার পাড়া আবুল কালামের বাড়ীতে  স্ত্রীকে  হত্যার চেষ্টা গায়ে পেট্রল ডেলে আগুন ধরিয়ে দেয় তার স্বামী শোভন আহমেদ। জানতে পেয়ে  শোভন আহমেদকে (৩৬) গ্রেফতার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শোভন আহমেদ ৫ বছর আগে নেত্রকোণা উপজেলার নবাব আলীর মেয়ে ইয়াছমিন আক্তারকে বিয়ে করে। শোভন আহমেদ   শেরপুর জেলার শ্রীবরদী থানায় কর্মরত। তার স্ত্রী ইয়াছমিন আক্তার দেওয়ানগঞ্জ ব্র্যাকে চাকরি করে। তারা দেওয়ানগঞ্জ আবুল কালাম আজাদের বাড়িতে ভাড়া থাকেন।  স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ৩০ জুন রাত সারে বারটার দিকে স্ত্রী ইয়াছমিন আক্তারকে হত্যার চেষ্টায় গায়ে পেট্রল ঢেলে দেয় পাষন্ড স্বামী  শোভন। স্ত্রী ইয়াছমিনের ডাক চিৎকারে আশপাশের লোকজন  এগিয়ে এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনারস্থল থেকে দেওয়ানগঞ্জ থানার পুলিশ শোভন আহমেদকে  গ্রেফতার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আহত ইয়াছমিন আক্তারকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার জানান, শোভন আহমেদ শ্রীবরদী থানায় ৪ মাস ধরে কর্মরত। ৩০ জুন থেকে থানায় অনুপস্থিত রয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, এ ঘটনায় আটক শোভন আহমেদকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। ইয়াছমিন আক্তারের বড় বোন হাজেরা বেগম বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।