• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন ইউসুফ আলী সভাপতি, শোয়েব হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলা প্রেসক্লাব নির্বাচনে যায়যায়দিনের জামালপুর প্রতিনিধি অ্যাডভোকেট ইউসুফ আলী সভাপতি এবং যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও দেশ রূপান্তর প্রতিনিধি শোয়েব হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে সকল পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম। ২০২১ সালের জন্য নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি যথাক্রমে কামাল হোসেন (অবজারভার), জহুরুল ইসলাম ঠান্ডু (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আজাদ মামুন (নিউজ টুয়েন্টিফোর টিভি/স্বদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ আসমাউল আসিফ (এনটিভি/শেয়ার বিজ), দপ্তর সম্পাদক তানভীর আহমেদ হীরা (দীপ্ত টিভি), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক বিশ্বজিৎ দেব টুটুল (ঢাকা ট্রিবিউন) কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এএকে মাহমুদুল হাসান দারা (প্রবীন সাংবাদিক), এম এ জলিল (সম্পাদক, দৈনিক আজকের জামালপুর), মুকুল রানা (দিনকাল), শুভ্র মেহেদী (ডিবিসি নিউজ/বাংলাদেশ প্রতিদিন), ফজলে এলাহী মাকাম (এসএ টিভি/বাংলাদেশ বেতার)। সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অজয় কুমার পাল প্রমুখ।
এছাড়াও নির্বাচনে ২০২২ সালের জন্য এসএ টিভি ও বাংলাদেশ বেতারের জামালপুর প্রতিনিধি ফজলে এলাহী মাকাম সভাপতি এবং ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক হিসেবে আগাম নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।